শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাঁচপুরে মাদকাসক্ত বাবার হাতে দুই মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকাসক্ত বাবার হাতে আয়েশা সিদ্দিকা নামের দুই মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে পারিবারিক কলহের জের ধরে উপজেলার কাঁচপুর সোনাপুর বালুর মাঠ এলাকায় ওই শিশু সন্তানকে হত্যা করে তার বাবা। ঘটনার পর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের মা নাদিয়া আক্তার জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর সোনাপুর বালুর মাঠ এলাকার জসীমউদ্দিনের বাড়িতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে তারা ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। এক সময় তারা গার্মেন্ট কর্মী ছিলেন। সিনহা গার্মেন্ট বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন কাজ করে তাদের সংসার চলে। তার স্বামী হৃদয় মিয়া গার্মেন্ট বন্ধ হয়ে যাওয়ার পর থেকে মাদকাসক্ত হয়ে পড়ে। তাছাড়া তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো।  বৃহস্পতিবার সকালে মেয়ের খাবার নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। তার দুই মাস বয়সী মেয়ে আয়েশা সিদ্দিকাকে সকালে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে পাশের বাড়িতে দুধ আনতে যান। ঘুম থেকে জেগে তার মেয়ে আয়েশা সিদ্দিকা কান্না করায় পাষন্ড বাবা মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর পাশের বাড়িতে গিয়ে মা নাদিয়াকে কন্যা শিশু কান্না করায় মারধর করে চলে যায়। শিশুর মা নাদিয়া ঘরে গিয়ে শিশুর পাশে বসে তার মুখে রক্তের ছাপ দেখতে পেয়ে ওই শিশু সন্তানকে ডেকে সাড়া না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। ঘটনা জানাজানি হলে এলাকাবাসী সোনারগাঁও থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর মা নাদিয়া ও ঘাতক বাবা হৃদয়ের খালা জামেলা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো.মহসিন বলেন, শিশু হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। ঘাতক বাবা পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD