শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় সোনারগাঁওয়ের ছেলে  নিহত

নিজস্ব প্রতিবেদক : 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় আল আমিন (৩৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে দাউদকান্দী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বেইলর গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে দাউদকান্দী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর জানান,  আল আমিন তার বন্ধুদের সাথে নিয়ে ২টি মোটরসাইকেল যোগে ব্যবসায়ীক কাজে চট্টগ্রাম যাচ্ছিলেন। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে মহাসড়কের দাউদকান্দী এলাকা অতিক্রম করার সময় এক পথযাত্রী হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল আরোহী আল আমিন তার মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৫০৮৭০৬) হার্ডব্রেক করলে নিজেই মোটরসাইকেল থেকে সিটকে সড়কে পরে যান। এসময় সড়কে তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে। খবর পেয়ে দাউদকান্দী হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের পরিবারের দাবীতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়। দূর্ঘটনাজনিত কারণে মৃত্যুর ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD