মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ, জরিমানা  সোনারগাঁওয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ সংগঠনের বর্ষপূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি  গাছ আমাদের অক্সিজেন দিবে,জীবন বাঁচাবে ও দেশ বাঁচাবে- এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ

সোনারগাঁওয়ে আদালতের মামলা থাকার পরও বালু দিয়ে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জৈনপুর এলাকায় আদালতে মামলা থাকার পরও বালু ভরাটের মাধ্যমে জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে বালু ভরাট করে যাচ্ছে। এ ঘটনায় জৈনপুর গ্রামের সিরাজুল ইসলাম মোল্লা বাদি হয়ে শনিবার রাতে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালু ভারাট কাজ বন্ধ করে দেয়।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায, উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের সিরাজুল ইসলাম মোল্লার সাথে পার্শ¦বর্তী মো. আবুল কালাম গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে গত কয়েকদিন ধরে জৈনপুর মৌজায় আর এস ১৮২ ও ১৮৩ দাগের ৪ শতাংশ জমি জোরপূর্বক দখল করে। এ নিয়ে আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করা হয়। ওই মামলার রায় সিরাজুল ইসলাম মোল্লার পক্ষে আসে। পরবর্তীতে এ রায়ের বিপক্ষে আবুল কালাম গং উচ্চ আদালতে আপিল করে। আদালতের মামলা চলমান থাকার পরও মো. আবুল কালাম, মো. ইলিয়াস ও আবুল বাদশা জোরপূর্বক গত কয়েকদিন ধরে ড্রেজারের মাধ্যমে বালূ ভরাট করে। এছাড়াও প্রতিপক্ষ সিরাজুল ইসলাম মোল্লাকে প্রাণ নাশের হুকমি দেওয়া হয়। এ ঘটনায় সিরাজুল ইসলাম মোল্লা বাদি হয়ে শনিবার রাতে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করে।

ভূক্তভোগী সিরাজুল ইসলাম মোল্লা জানান, আমাদের জমি দখল করে বালু ভরাট করছে আবুল কালাম গং। আমাদের পক্ষে আদালতের রায় রয়েছে। আদালতের রায় অমান্য করে তারা জোরপূর্বক বালু ভরাট কাজ চালিয়ে যাচ্ছে।

অভিযুক্ত আবুল কালাম জানান, মামলায় সিরাজুল ইসলামদের সঙ্গে কোন প্রকার সম্পৃক্ততা নেই। আমাদের জমিতেই আমরা বালূ ভরাট করছি। সিরাজুল ইসলামদের জমিতে আমরা বালু ভরাট করছি না।

পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মো. নুরুজ্জামান নুরু জানান, আমার গ্রাম্য সালিশের মাধ্যমে এ বিষয়টি সমাধান করে দিয়েছি। আবুল কালাম গংরা তাদের সঠিক জমিতে বালু ভরাট করছেন। তবে সিরাজুল ইসলাম গংরা মনে করছেন তাদের জমিতে বালূ ভরাট হচ্ছে। বিষয়টি ভুল বুঝাবুঝি। জমির কাগজপত্র নিয়ে বসলেই সঠিক বিষয়টি উঠে আসবে।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান আহম্মেদ জানান, জমিতে জোরপূর্বক বালু ভরাটের বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালু ভরাট কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত ভরাট কাজ বন্ধ থাকবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD