শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে ১৩১ কেন্দ্রের ফলাফলে আবদুল্লাহ আল কায়সার নৌকা প্রতীকে ১,১২,৮০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি লাঙ্গল প্রতীকে লিয়াকত হোসেন খোকা ৩৫,৮১১ ভোট পেয়েছেন। ৭৬,৯৯৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার।
এদিকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এইচএম মাসুদ দুলালের ঈগল প্রতিক পেয়েছে ২১৪ ভোট, বিএনএম ওয়ালিউর রহমান খাঁন নোঙ্গর প্রতিকে পেয়েছেন ২৬৬ ভোট, বিকল্পধারা নারায়ণ দাস কুলা প্রতিক পেয়েছেন ১৯১ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির আসলাম হোসাইন একতারা প্রতিকে পেয়েছেন ৭২৫ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আরিফ পেয়েছেন ১৩৬ ভোট ও তরিকত ফেডারেশনের মুজিবুর রহমান মানিক ফুলের মালা পেয়েছেন ২৮৯ ভোট।
সোনারগাঁও উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩লাখ ৪৫ হাজার ৬৩৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৬৭ হাজার ১৪৯ জন মহিলা ভোটার ১লাখ ৭৮ হাজার ৭৮৯জন। এবার ভোটারদের ভোটার দেয়ার জন্য ১৩১টি কেন্দ্র করা হয়েছে এসব কেন্দ্রে ভোটারদের জন্য বুথ তৈরী করা হয়েছে ৭৭১টি।
আপনার মতামত দিন