মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ  

সোনারগাঁওয়ে পারিবারিক কলহে গুলিবিদ্ধ গৃহবধু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই ভাইয়ের পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের শাশুড়ি শারবানু বেগম নামের এক গৃহবধুকে গুলিবিদ্ধ করে আহত করেছে বড় ভাই আনিস মিয়া। বুধবার রাত ১১টার দিকে উপজেলার সনমান্দি ইউনিয়নের পশ্চিম সনমান্দী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত শারবানু বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শারবানু উপজেলার সনমান্দী ইউনিয়নের পশ্চিম সনমান্দী গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রী।

আহত শারবানু বেগমের স্বামী ইব্রাহিম মিয়া জানান, উপজেলার পশ্চিম সনমান্দী গ্রামের মজিদ মিয়ার ছেলে নাইমের সঙ্গে তাদের প্রতিবেশী ইব্রাহিম মিয়ার মেয়ে রুম আক্তারের ১২ বছর আগে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে। বিয়ের পর থেকেই নাইমের বড় ভাই আনিস মিয়া এ বিয়ে মেনে নেননি। তাই তাদের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বদ্ধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের দুই ভাইয়ের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে। একই ঘটনায় বুধবার রাতে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে নাইম তার শ্বশুর বাড়িতে আশ্রয় নেন। পরে বড় ভাই আনিসের নেতৃত্বে বুলবুল ও ভাতিজা বাদশা মিয়াসহ ৫-৭ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে নাইমের শ্বশুর বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় আনিস মিয়া পিস্তল দিয়ে নাইমকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে এ গুলি শারবানুর বাম পায়ে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হয়ে আহত শারবানুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর থেকেই আনিস ও তার বাড়ির লোকজন বাড়িঘর তালা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় আহত শারবানুর স্বামী ইব্রাহিম মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গুলিবিদ্ধের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD