শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে নিখোঁজ হওয়া স্কুল ছাত্র দুই সহোদর ৪৫ দিন পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী দুই সহোদর নিখোঁজের ৪৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ।  উদ্ধার হওয়া দুই সহোদরের নাম শাহাদাত হোসেন আল রাফি (১৪) ও আরিফ হোসেন রাফাত (১২)।  গত ৫ মে রোববার সকালে স্কুলে যাওয়ার পথে তারা নিখোঁজ হয়।

বুধবার রাতে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার পাহাড়ি এলাকার বুহাপুর গ্রাম থেকে দুই ভাই রাফি ও রাফাতকে উদ্ধার করে সোনারগাঁও থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের হাতে উদ্ধারকৃত রাফি ও রাফাতকে তাদের প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দিতে আদালতে পাঠিয়ে দেয় পুলিশ।

জানা যায়, ফেনীর সদর থানার তুলাবাড়িয়া গ্রামের বাসিন্দা সোনারগাঁওয়ের মেঘনা শিল্প নগরী এলাকায় অবস্থিত আল মোস্তফা গ্রুপ নামের একটি কোম্পানিতে  স্কুল ছাত্র রাফি ও রাফাতের বাবা মো. ইউসুফ মিয়ার চাকুরীর সুবাদে তারা মেঘনা আবাসিক এলাকায় বসবাস করেন। তারা গত ৫ মে রোববার সকাল সাড়ে ৮ টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। স্কুল সাড়ে ৪টার দিকে ছুটি হলেও তারা সন্ধ্যায় ৭দিকেও বাড়ি ফেরেনি। পরে তাদের বিভিন্ন স্থানে খোজাখুজি করে তাদের খোঁজ মেলেনি। পরদিন সোমবার সকালে নিখোঁজ ছাত্রদের বাবা মো. ইউসুফ মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় পৃথক সাধারণ ডায়েরী করেন।  দুই ভাইয়ের নিখোঁজ এর বিষয়টি সোনারগাঁও নিউজসহ  বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় । সেই প্রতিবেদনের পর নিখোঁজ রাফি ও রাফাতের ছবি প্রেরণ করা হয় দেশের সকল থানায় পুলিশ। এদিকে পুলিশ ব্যাপক তদন্তে মাঠে নামার পর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নিখোঁজ দুই সহোদররা তাদের প্রকৃত বাবা আব্দুস সালামের বাড়িতে অবস্থান করছে। পরে  সোনারগাঁও থানা পুলিশের এসআই মো. ইমরান হোসেনের নেতৃত্বে গত বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার পাহাড়ি এলাকা বুহাপুর গ্রাম থেকে দুই ভাই রাফি ও রাফাতকে উদ্ধার করে সোনারগাঁও থানায় নিয়ে আসে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, রাফি তিন বছর ও তার ভাই রাফাতের এক বছর বয়সের সময় তাদের মা আঁখি আক্তারের সঙ্গে তাদের প্রকৃত বাবা আব্দুস সালামের ডিভোর্স হয়ে যায়। পরে তাদের মা আঁখি আক্তারের সাথে মো. ইউসুফ মিয়ার সঙ্গে বিয়ে হয়। এদিকে পারিবারিক অভাব-অনটনের কারণে কথিত বাবার ঘর থেকে পালিয়ে গিয়ে চট্টগ্রামে প্রকৃত বাবা আব্দুস সালামের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় নিখোঁজ দুই ভাই। তবে তদন্ত চলাকালীন সময়ে এ বিষয়ে পুলিশকে কোনো তথ্য দেয়নি রাফি ও রাফাতের প্রকৃত মা আঁখি আক্তার ও কথিত বাবা মো. ইউসুফ মিয়া।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD