শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

সোনারগাঁওয়ে মুক্তিযোদ্ধাদের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক তৌহিদ এলাহী।
মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও বর্তমানে দায়িত্ব প্রাপ্ত কমান্ডার ওসমান গণির সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ  হাফিজুর রহমান, সাবেক উপজেলা কমান্ডার সোহেল রানা, সোনালী ব্যাংক সোনারগাঁও শাখার ব্যবস্থাপক মতিউর রহমান, উপজেলা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বাতেন মোল্লা, সেলিম রেজা, মহিউদ্দিন মাহি, মফিজুল ইসলাম খান, প্রমুখ। এসময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা শুরুর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD