বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ও সামাজিক সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এমপি খোকা

ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের হাতে ক্রীড়া সামগ্রী তুলেদেন নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
রোববার বিকেলে সোনারগাঁও উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংসদ সদস্যের নিজস্ব তহবিল থেকে এ সকল ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ভলিবল, ভলিবল নেট, ক্রিকেট সেট, ব্যাডমিন্টন সেট ও দাবা সেট।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি এডভোকেট সামছুল ইসলাম ভূইয়া, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা  তৌহিদ এলাহী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহিম,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সাবরিনা হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ  হাফিজুর রহমান,বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবিব, সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল প্রমুখ।
এছাড়াও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,  ক্রীড়া ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD