সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে মামলা দিয়ে দুরে সরিয়ে আ’লীগ কর্মীর জমি দখল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মো. শফিউদ্দিন নামের এক আওয়ামী লীগ কর্মীকে মামলা দিয়ে দুরে সরিয়ে তার জমি দখলের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। শুধু জমি দখলও করেনি দোকানপাট ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউ টাউন এলাকায় গত বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নিউ টাউন এলাকায় চর রমজান সোনাউল্লাহ মৌজায় ১৯৮৮ সালে দুই দলিলে সাড়ে ২০শতাংশ জমি ক্রয় করেন শফিউদ্দিন ও তার দুই ভাই। ওই সময় থেকে তাদের নামে নামজারী করে ভোগ দখল করে আসছেন। ২০২২সালে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  মো.তমিজউদ্দিন ও তার মেয়ের জামাই মো. মামুন ওই সম্পত্তি নিজের দাবি করে। পরে সামাজিকভাবে বিচার সালিসে ওই জমির কাগজপত্র পর্যালোচনা করে সাড়ে ২০শতাংশ জমি থেকে মাত্র ১.২৯ শতাংশ জমি দালিলিকভাবে তিনি পাওনা হন। ওই সময় এ জমি বাজার মূল্যে ক্রয় করার সিদ্ধান্ত হয়। সম্প্রতি শেখ হাসিনার সরকার পতনের পর সোনারগাঁ থানায় শেখ হাসিনাসহ আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। জনি হত্যা মামলায় পিরোজপুর ইউনিয়নের আওয়ামীলীগের কর্মী মো. শফিউদ্দিনকে ১০০ নম্বর আসামী করা হয়। আসামী হওয়ার পর থেকে শফিউদ্দিন গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। এ সুযোগে বিএনপি নেতা তমিজউদ্দিনের নেতৃত্বে তার মেয়ের জামাই মো. মামুন, জহিরুল ইসলাম, ফারুক, আনোয়ার হোসেন, টিপু মিয়া, গোলজার হোসেন, মামুন, রুবেল মিয়া, আল আমিন, সুমন, মোমেন ও জুম্মানসহ ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গত বুধবার সকালে ওই জমি থেকে প্রায় সাড়ে ৫শতাংশ জমি দখলে করে মাটি কেটে বাধ নির্মাণ করেন। এছাড়াও শফিউদ্দিনের একটি দোকান ভাঙচুর ও লুটপাট করে।
আওয়ামীলীগ কর্মী শফিউদ্দিনের দাবি, জমি দখল করতেই তাকে তমিজউদ্দিন মামলায় নাম অর্ন্তভূক্ত করেছেন। মামলা দেওয়ার কারনে তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। সেই সুযোগে তার জমি দখল করে নিয়েছেন। ১.২৯ শতাংশ জমির মালিকানা নিয়ে তিনি তার সাড়ে ৫ শতাংশ জমি দখল করেছেন।

অভিযুক্ত বিএনপি নেতা মো. তমিজউদ্দিন বলেন, কাগজপত্রে তিনি সাড়ে তিন শতাংশের মালিক। তার জমি তিনি দখলে নিয়েছেন। তবে বেশি দখল করে থাকলে ছেড়ে দিবো। আওয়ামীলীগ কর্মী শফিউদ্দিনকে তিনি মামলা দেওয়ার বিষয়টি সত্য নয়।

সোনারগাঁও থানার ওসি মো. আব্দুর বারী বলেন, জমি দখলের বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD