রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ঘুষ নিতে এসে দুই ভূয়া ডিবি পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশ কনষ্টেবল পদে চাকরির জন্য ঘুষ নিতে এসে ডিবি পুলিশ পরিচয়ে দ্ইু ভূয়া পরিচয়দানকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে এলাকাবাসী। উপজেলার সনমান্দির উত্তর জাইদেরগাঁও এলাকার রাকিব (২১) নামের এক যুবকের কাছ থেকে পুলিশ কনষ্টেবল পদে চাকরির জন্য লিখিত পরীক্ষা দেয়ার জন্য ৩০ হাজার টাকা ঘুষ নিতে এসে  মঙ্গলবার রাতে তাদের আটক করে গণধোলাই দেয়। পরে তাদের পুলিশে সোর্পদ করা হয়। আটককৃতরা হলেন রহমত উল্লাহ নওশাদ (৩৮) ও নাসির ঢালী (৫০) ।

বুধবার নারায়ণগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) ইয়াউর রহমান ভুয়া পুলিশ পরিচয়দানকারিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত রহমত উল্লাহ নওশাদ ঝালকাঠি জেলার নলছিটি থানার মৃত কবির উদ্দিনের ছেলে এবং নাসির ঢালী নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকার তোফাজ্জলের ভাড়াটিয়া মৃত সিকিন আলী ঢালীর ছেলে। তারা দুজনই প্রতারক চক্তের সদস্য। তাদের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ ও মাদারীপুর জেলায় একাধিক মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ গোয়েন্দা (ডিবি) এসআই ইয়াউর রহমান জানান, মঙ্গলবার রাতে সোনারগাঁওয়ের উত্তর জাইদেরগাঁও গ্রামে ডিবি পুলিশ পরিচয়ে রাকিব নামে এক যুবককে পুলিশে চাকরি দেয়ার কথা বলে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করে। এর সময় তাদের সন্দেহ হলে এলাকাবাসীর হাতে আটক হয় রহমত উল্লাহ নওশাদ ও নাসির ঢালী নামে দুজন প্রতারক। পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ দুই প্রতারককে আটক করে নিয়ে যায়।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। প্রতারকচক্রের দুই সদস্যকে আটক করে নিয়ে গেছে নারায়নগঞ্জ ডিবি পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD