সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রচারণা চালিয়েছে বিএনপি।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভার মাধ্যমে এ প্রচারণা করেন।
পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদ সরকার, অর্থ বিষয়ক সম্পাদক মো. হান্নান বেপারী, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহ-সভাপতি আব্দুস সামাদ, যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসান মিয়া, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাসেম প্রধান, বিএনপি নেতা নাজমুল করিম ইয়াসিন প্রমুখ।
এসময় উপস্থিত নারী পুরুষের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে প্রচারপত্র বিলি করা হয়।
পরে বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং ৫ শতাধিক অসহায় ও নিন্ম আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আপনার মতামত দিন