শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন তিন ভুয়া ডিজিএফআই আটক, ওয়াকিটকি ও ভূয়া পরিচয়পত্র উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল ও নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্ধারিত চারটি স্পট পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি হাফিজুর রহমান। শুক্রবার বিকেলে তিনি এসব স্পট পরিদর্শন করেন।
লংমার্চে অংশগ্রহণকারী ও সমর্থকদের অবস্থানের জন্য সোনারগাঁয়ে চারটি স্থান নির্ধারণ করা হয়েছে। স্পটগুলো হলো, কাঁচপুর, ত্রিপরদী চৈতীর সামনে, মোগড়াপাড়া চৌরাস্তা এবং মেঘনা টোলপ্লাজার সামনে।
পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সঙ্গে লংমার্চকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, জনসমাগম, অবস্থান এবং শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত এসব স্পটে সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকার গণমানুষ অবস্থান নিয়ে ১১ দলীয় জোটের ঘোষিত ছয় দফা দাবির প্রতি সহমত প্রকাশ করবেন। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তারা জানান।
স্পট পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আলী আজগর, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইব্রাহীম, সোনারগাঁও পৌরসভার মেয়র পদপ্রার্থী মেহেদী হাসান, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাংবাদিক শাহজালালসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
নেতৃবৃন্দ জানান, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে কেন্দ্র করে সোনারগাঁওয়ের নির্ধারিত স্পটগুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD