রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

সোনারগাঁওয়ে পেপার মিলে কাগজের রোলারের চাপায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা শিল্পনগরী এলাকায় কাগজের ভারী রোলার (মন্ড) চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. নাজমুল হাসান (৩৫)। বুধবার বিকেলে মেঘনা শিল্পনগরী এলাকার বসুন্ধরা পেপার মিলস কারখানায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাজমুল কুমিল্লা জেলার দ্বেবিদার উপজেলার অনন্তপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে সে বসুন্ধরা পেপার মিলেই থাকতেন।

নিহতের সহকর্মী মোহাম্মল আলী জানান, আমরা বসুন্ধরা পেপার মিলে চাকরি করি। বুধবার বিকেলে কারখানায় কাগজের রোলার (মন্ড) এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলাম। ওই সময় নাজমুল হাসান সামনে পড়ে গিয়ে রোলারের চাপা পড়ে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেয়ার পর ওইখানে অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহত নাজমুল হাসানের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক রাশেদুল হাসান খাঁন জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD