শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরো একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদি ইউনিয়নের আলগীরচর গ্রাম থেকে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে গণ ধর্ষণের ঘটনায় শাকিল মিয়া (২০) নামের আরো এক তরুণকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

শনিবার রাতে বারদি ইউনিয়নের দলরদী এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রোববার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাকিল দলরদী গ্রামের সেলিম মিয়ার ছেলে।

জানা যায়, উপজেলার বারদি ইউনিয়নের আলগীর চর নুরুল উগুল মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী। মাদ্রাসায় যাওয়া আসার পথে বারদি ইউনিয়নের সেনপাড়া গ্রামের সামসুল হকের ছেলে রাকিব, নাগপাড়া গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে মোশারফ হোসেন ও দলরদী গ্রামের শাকিলসহ কয়েকজন মিলে উত্তক্ত্য করতো। উত্তক্ত্যের জের ধরে ওই ছাত্রী মাদ্রাসায় যাওয়া আসা বন্ধ করে দেয় তার পরিবার। এক পর্যায়ে তারা বাড়িতে গিয়ে ওই ছাত্রীকে বড় ধরণের ক্ষতি করার হুমকি দেয় তারা। গত ১ লা নভেম্বর রাত আড়াইটার দিকে ওই ছাত্রীর প্রকৃতির ডাকা সাড়া দিলে রাকিবের নেতৃত্বে শাকিল ও মোশারফ মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে শাকিলের বাড়িতে অপহরণ করে নিয়ে আটকে রাখে। পরে তারা একে একে তিনজন মিলে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে ওই ছাত্রীকে। পরদিন সকালে ভয়ভীতি দেখিয়ে তাকে ওই বাড়ি থেকে বের করে দেয়। পরে ওই মেয়ে অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার মাকে খুলে বলে। বিষয়টি এলাকার গন্যমান্য সালিশকারীদের কাছে বিচার দাবি করলে তারা বিচারের আশ্বাস দিয়ে ঘুরাতে থাকে। তিনদিনেও এর প্রতিকার না পেয়ে গত শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করে ওই মেয়ের বাবা। অভিযোগের পর পুলিশ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বারদি বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিব ও মোশারফকে গ্রেপ্তার করে।  পরে গত শনিবার রাতে মো. শাকিল মিয়াকে গ্রেপ্তার করে।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসানউল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, গণ ধর্ষণের অভিযোগে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD