নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যায় উপজেলা পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর এলাকায় বেপারী ভবনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলের আয়োজন করেন সোনারগাঁও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ।
অনুষ্ঠানে যুবদল,শ্রমিকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, জাসাস,ওলামা দল, মৎস্যজীবী দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন