প্রচ্ছদ

সোনারগাঁও পৌরসভায়  মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পালিত

সোনারগাঁও নিউজ ৩১ অক্টোবর ২০২৬ , ৪:১৫ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁও নিউজ :
আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পালন করা হয়। ​
শনিবার সোনারগাঁও পৌরসভার আয়োজনে পালিত হয় এ কর্মসূচি।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর বিশেষ উদ্যোগে এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার  আসিফ আল জিনাত-এর সভাপতিত্বে এই কর্মসূচি সফলভাবে পরিচালিত হয়। ​
শনিবার সকালে সোনারগাঁও পৌরসভা চত্বর ও এর আশেপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। অভিযানে পৌর এলাকার বিভিন্ন ঝোপঝাড়, নর্দমা ও জমানো পানি পরিষ্কার করার পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে ফগার মেশিনের সাহায্যে মশক নিধন ওষুধ ছিটানো হয়।
সোনারগাঁও ​​উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত জানান, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং ও এমন পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। ​
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।