নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাচপুর ইউনিয়ন সাধারণ জনগণকে সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে
কাচঁপুরে ইউনিয়ন বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রোমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার।
এসময় সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান, তাজুল ইসলাম সরকার, হাজী মজিদ খান,পীর মোহাম্মদ পীরু সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মোমেন খান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফজল হোসেন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন, কাঁচপুর ইউনিয়ন বিএনপি নেতা হানিফ, জসিম, জুয়েল, ইকবাল,ইমরান ফারুক,আব্দুর রবসহ অন্যান্য নেতৃবৃন্দ দোয়া ও মিলাদ মাহফিলের উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন