শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

সোনারগাঁওয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  সোনারগাঁও উপজেলা  আওয়ামীলীগের আহবায়ক  এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা কমিটির সমন্বয়ক সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তাফা মুন্না, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ( ওসি)  মোহাম্মদ হাফিজুর রহমান,  সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল,  সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম সামসু,  সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী প্রমুখ।
সভায় বাল্যবিয়ে প্রতিরোধ, উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তার যানজট নিরসন, মাদক নির্মূল সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করনীয় বিষয় সিদ্ধান্ত নেয়া হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD