বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে ড্রেজারের পাইপ ও বুষ্টার বসানোর প্রতিবাদে গ্রামবাসী বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ড্রেজারের পাইপ ও বুষ্টার বসানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। প্রতিবাদে শুক্রবার দুপুরে এলাকাবাসী একত্রিত হয়ে পৌরসভার উত্তর ষোল্লাপাড়া এলাকায় এ বিক্ষোভ মিছিল করেছেন। এ ঘটনায় সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে অভিযোগ দেওয়া প্রভাবশালীরা এলাকাবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পুলিশী হয়রানী করছে বলে বিক্ষোভকারীরা জানান।

এলাকাবাসী জানান, সোনারগাঁও পৌরসভার উত্তর ষোল্লাপাড়া গ্রামের মসজিদের পাশে প্রভাবশালী মজিবুর রহমান, মাসুদ, সুজন মিয়া, রাজু মিয়া, আলমগীর হোসেন ড্রেজারের পাইপ ও বুষ্টার স্থাপনের চেষ্টা করে। এতে গ্রামবাসী বাধা দিলে ২০-৩০ জনের একটি দল তাদের মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেন। এতে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় তারা গণস্বাক্ষর নিয়ে গত রোববার উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরও সন্ত্রাসীরা বুষ্টার স্থাপনের চেষ্টা করলে শুক্রবার দুপুরে গ্রামবাসী একত্রিত হয়ে বিক্ষোভ করেন।

গ্রামবাসীর আরো অভিযোগ, বসতবাড়ি এলাকায় ড্রেজারের বুষ্টার স্থাপন করলে তার বিকট শব্দে শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত সৃষ্টি হবে। বয়স্ক ব্যক্তিরাও অসুস্থ হয়ে পড়বেন। পাশের মসজিদে মুসল্লিরা মনোযোগ দিয়ে নামাজ পড়তে পারবেন না। তাদের দাবি ড্রেজারের বুষ্টারটি যেন অন্যত্র স্থাপন করা হয়।

এলাকাবাসীর আরো জানান, প্রভাবশালীদের বিরুদ্ধে ইউএনও এর নিকট অভিযোগ দেওয়া প্রভাবশালীরা আমাদের চাঁদাবাজী মামলা দিয়ে পুলিশি হয়রানী করছে। প্রভাবশালীরা কিছু হলেও গ্রামবাসী নাকি তাদের কাছে চাঁদা দাবি করে। তারা বিভিন্ন সময় গ্রামবাসীদের প্রানণাশেরও হুমকি দিয়ে থাকে।

অভিযুক্ত মজিবুর রহমান বলেন, ড্রেজারের বুষ্টার বসানোর সঙ্গে আমি জড়িত না।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD