মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

সোনারগাঁওয়ে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টার ভেতর জড়িত দু’জন আটক 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনার ২৪ ঘন্টার ভেতর জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব সদস্যরা।
মঙ্গলবার গভীর রাতে রুপগঞ্জ থানার দিঘি বরাবো এলাকা হতে তাদের আটক করা হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে
সোনারগাঁওয়ে ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেড়িবাঁধের পাশে রতন (৪০) নামে ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যায় জড়িত আটকরা হলো রূপগঞ্জের ইউনুস প্রধানের ছেলে ইসমাইল প্রধান (২৪) ও মনির হোসেনের ছেলে ওসমান গনি (২৩)।
বুধবার দুপুরে র‍্যাব-১১ এর এপস্ অফিসার মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‍্যাব জানায়,  গত মঙ্গলবার সকালে সোনারগাঁও উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেড়িবাঁধের পূর্ব পাশে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হত্যার শিকার যুবকের মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে তাৎক্ষনিক র‍্যাব ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় এই নৃশংস, নির্মম ও ক্লুলেস হত্যার সঙ্গে জড়িত এই দুইজনকে আটক করতে সক্ষম হোন। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘটিত হত্যায় জড়িত থাকার কথা স্বীকারোক্তি দিয়েছেন।
নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে কাচঁপুরের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
আটকদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD