শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

উন্নয়নের এ অগ্রযাত্রায় সোনারগাঁও একটি মডেল উপজেলায় রূপ নিচ্ছে – জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,  উন্নয়নের এ অগ্রযাত্রায় সোনারগাঁও একটি মডেল উপজেলায় রূপ নিচ্ছে। শিক্ষা, প্রযুক্তি, পরিবেশ ও অবকাঠামো সবখাতেই আমরা সমন্বিতভাবে এগিয়ে চলেছি।
জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা রোববার বিকেলে সোনারগাঁও উপজেলা পরিদর্শন শেষে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। তিনি জনগণের জীবনমান উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়াম কক্ষে উপজেলা তথ্য ও প্রযুক্তি সেন্টারের  উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় প্রথম কর্মসূচি। এই প্রযুক্তি সেন্টারটি সোনারগাঁওয়ের তরুণ সমাজকে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষম করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।  অনুষ্ঠানে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপসহ ছাত্রছাত্রীদের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করেন।
এরপর তিনি উপজেলা পরিষদ চত্বরে গ্রিন অ্যান্ড ক্লিন সোনারগাঁও কর্মসূচির আওতায় ১০,০০০তম বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
জেলা প্রশাসক বলেন, পরিবেশ রক্ষায় এই ধরনের পদক্ষেপ শুধু প্রশংসনীয় নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তোলার প্রয়াস।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয় ২০২৪-২৫ অর্থবছরের উপজেলা উন্নয়ন তহবিল (১%) এর আওতায় বারদী ইউনিয়নের পঞ্চমীঘাট জিসি-উচিৎপুরা জিসি ভায়া শান্তির বাজার রাস্তা (চেইনেজ ৯৬৬৮-১০২০৮মি) পুনর্বাসন কাজের। এই উন্নয়ন কাজ সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি সোনারগাঁও উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত আধুনিক অডিটোরিয়াম অপরাজিতা এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, সোনারগাঁওয়ে আধুনিক অবকাঠামো উন্নয়নের এই ধারাবাহিকতা স্থানীয় জনগণের মধ্যে আশার আলো ছড়াবে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি সোনারগাঁও সার্কেলের মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর সার্কেলের মেহনাজ গুপ্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ
স্থানীয় জনপ্রতিনিধি , শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD