সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন সোনারগাঁওয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার 

সোনারগাঁওয়ে সাবেক ইউপি সদস্যসহ ৬ ডাকাত গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার  

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাবেক ইউপি সদস্যসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ একটি দল। এসময় তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল,ছুরি, সুইচ গিয়ার, দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রোববার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধকল্পে সোনারগাঁওয়ের পাঁচকানিরকান্দি এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলো মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব, মানিক মিয়া, সাদ্দাম হোসেন, সহিদ মিয়া ও মনির হোসেন। মনির হোসেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক সদস্য।  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রীজের টোলপ্লাজার অভিমুখে কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করে যাত্রী ও মালবাহী গাড়ি গতিরোধ করে যাত্রী ও চালকদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল,স্বর্ণালংকার, নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ একটি দল  সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, র‌্যাব-১১ ৬ জনকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির অভিযোগে থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। তাদের আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD