শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

সোনারগাঁওয়ে যুব দিবসের র‌্যালি, ক্রেস্ট ও চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি প্রতিপাদ্য কে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, সফল যুব সংগঠনের মধ্যে সম্মাননা স্মারক ক্রেস্ট ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আলমগীর চৌধুরী, সোনারগাঁও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জামিউর রহমান।
অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও যুব সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার সফল ১০ যুব সংগঠন জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থা, প্রগতি সমাজ কল্যাণ ফাউন্ডেশন, যুব উন্নয়ন সংস্থা সোনারগাঁও, বাংলাদেশ মানব কল্যাণ যুব সংঘ, কাঁচপুর ইউথ ওয়েলফেয়ার সোসাইটি, সোনারগাঁও জনকল্যাণ যুব সংস্থা, বিজয় ধ্বনি যুব সংঘ, ইনসাফ যুব উন্নয়ন ও আত্মকর্ম সংস্থান কেন্দ্র, যুব জাগরণ সমাজ কল্যাণ সংস্থা ও বিকশিত সমাজ কল্যাণ সংস্থা এবং ৬ যুব সংগঠনের মধ্যে ১ লাখ ২০ হাজার টাকা করে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এর আগে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের নিয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের নেতৃত্বে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য যুব র‌্যালি বের করেন। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD