বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে আগামীর অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরণ ও গণসংযোগ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফার নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আগামীর অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরণ এবং গণসংযোগ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা সনমান্দী ইউনিয়নের বাংলা বাজার এলাকায় এ কর্মসূচী পালন করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নারায়ণগঞ্জ (০৩) সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

তিনি ওই এলাকার দোকানে ক্রেতা বিক্রেতা এবং সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময় করে তাদের খোঁজ খবর নেন। এছাড়া তিনি আগামীর অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরণ করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা,নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ,সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, রফিকুল ইসলাম, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল মোল্লা, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম ভুইয়া, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল ইসলাম, সনমান্দী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউল হক, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হাসু মিয়া,সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ হোসেন, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, বৈদ্যেরবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রাব্বি মোল্লা, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, সনমান্দী ইউনিয়ন যুবদলের ২নং ওয়াড যুবদলের সাধারণ সম্পাদক নয়ন সরকার প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD