শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

জাতি সংকটে পড়লেই জনগণের ঐক্যই মুক্তির পথ দেখায়-আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষ একত্রিত হয়ে জাতির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য আত্মোৎসর্গ করেছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের মনে করিয়ে দেয়, যখনই জাতি সংকটে পড়ে, তখন জনগণের ঐক্যই মুক্তির পথ দেখায়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার  বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিত র‍্যালী শেষে তিনি এসব কথা বলেন৷
মান্নান বলেন,যুবকরাই হচ্ছে জাতির প্রাণশক্তি। আজকের তরুণদের মধ্যেই রয়েছে পরিবর্তনের আগুন। আমরা চাই যুব সমাজকে সংগঠিত করে দেশের প্রতিটি ঘরে-ঘরে গণতন্ত্র ও ন্যায়ের বার্তা পৌঁছে দিতে। বিএনপি জনগণের দল—এই দলের মূল শক্তি হলো মানুষ, আর সেই মানুষই আমাদের আন্দোলনের প্রাণ।
র্যালীতে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব,সাবেক পৌর কমিশনার মোতালেব হোসেন, যুবদল নেতা রাকিব হাসান, কাউসার আহমেদ, বিএম ডালিম, সাদিকুর রহমান সেন্টু, জয়নাল আবেদীন ও মোহাম্মদ আলী,আরিফ হোসেন বাবু প্রমুখ।
র‌্যালিটি মোগরাপাড়া চৌরাস্তাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক উৎসবমুখর পরিবেশে শেষ হয়। কর্মসূচিতে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে গোটা এলাকা ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD