সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

বাংলাদেশে আইন আছে: ডিআইজি নুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।

সোমবার দুপুরে তিনি ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এসময় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ব্যবস্থার  আশ্বাস দেন।

ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেন, এ ঘটনাটি আমাদের খুব মর্মাহত করেছে। বাংলাদেশে আইন আছে। কোনো অপরাধী অপরাধ করে পার পাবে না। এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে আইনের আওতায় আনা হবে। এসব ঘটনা যখনি ঘটে তখনই আমরা চেষ্টা করি আসামিদের দ্রæত গ্রেপ্তার করে প্রকৃত ঘটনা কি ঘটেছে তার রহস্য উদঘাটন করে দ্রæত ঘটনার চার্জশীট দিয়ে আসামির শাস্তি নিশ্চিত করা। ফলে আগামীতে অন্য কেউ যেনো এমন অপরাধ করার সাহস না পায়। তিনি আরো বলেন, খুব শিগগিরই এ ঘটনায় সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারবো। যাতে করে নিহতের পরিবার আশ্বস্ত হতে পারে হামলাকারীদের বিচার হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD