শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

সোনারগাঁওয়ে গৃহবধুকে কুপিয়ে হত্যার অভিযোগ ,স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রিয়া মনি (২২) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  বুধবার সকালে উপডজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় একটি কোম্পানির কোয়াটার থেকে লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধুর স্বামী আদিল মিয়াকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে। নিহত রিয়া মনি ও  তার স্বামী আদিল মিয়া র‌্যাংগস কোম্পানির কোয়াটারে বসবাস করে বাবুর্চির কাজ করতেন।

স্থানীয় ও শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে র‌্যাংগস কোম্পানির স্টাফদের খাবার রান্নার জন্য আদিল মিয়া বাবুর্চি হিসেবে কাজ করতেন। গত নয় মাস আগে রিয়া মনিকে বিয়ের পর তাকে নিয়ে কামারগাঁও এলাকায় এ  প্রতিষ্ঠােেনর কোয়াটারে বসবাস করেন। বুধবার সকালে ওই কোয়াটার ঘরের ভেতরে রিয়া মনির রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে নিরাপত্তা কর্মীরা ৯৯৯ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের স্বামী আদিল মিয়াকে আটক করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) ইমরান আহাম্মেদ জানান, গৃহবধূ রিয়া মনিকে কুপিয়ে হত্যার প্রমান মিলেছে। গৃহবধূর ঘর থেকে রক্তমাখা বটি উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD