রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সোনারগাঁও শাখার কমিটি ঘোষনা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেসরকারি শিক্ষক- কর্মচারী ফোরামের সোনারগাঁও শাখার ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
শনিবার সোনারগাঁওয়ে  মেঘনা শিল্পনগরী স্কুল ও কলেজ মাঠে এ সভার আয়োজন করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সোনারগাঁও শাখা।
মেঘনা শিল্পনগরী স্কুল ও কলেজের অধ্যক্ষ এইচ এম মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের  ও আতিকুল ইসলামের সঞ্চালনায়   অভিষেক ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ও এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীর জোট এর আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের  সোনারগাঁও শাখার ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সোনারগাঁও শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হন মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সনমান্দি হাসান খান উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন,  সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন নুনেরটেক সেসিপ উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহ জালাল।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ বেসরকারি শিক্ষকদের কল্যাণে বাংলাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণ করার এক দফা দাবি জানান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ও সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ সোনারগাঁওয়ের বিভিন্ন স্কুল ও কলেজের কয়েক শতাধিক শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD