সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

সোনারগাঁওয়ে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় যুবদলের দোয়া ও মিলাদ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদলের উদ্যোগে হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও থানা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর এ ইয়াসিন নোবেল।
বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদল নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, বৈদ্যেরবাজার ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু, যুবদল নেতা রবিউল হাসান, জসীমউদ্দিন প্রমুখ। সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। এসময় বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আপোষহীন ও আদর্শিক নেত্রী ছিলেন। তার জীবনে রাজনৈতিক প্রতিপক্ষকে কটুক্তি করেননি। তিনি জেল জুলুমের শিকার হয়েছেন। তিনি দেশের ক্রান্তিলগ্নে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ মানুষের কল্যাণে কাজ করেছেন। আওয়ামী লীগ সরকারের সাথে আপোষ না করার কারণে সন্তানহারা হয়েছেন।তার জনপ্রিয়তার কারনেই মৃত্যুর পর তিনি সারা বিশ্বব্যাপী তাকে শোক প্রস্তাবের মাধ্যমে সম্মানিত করেছেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD