শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

খালেদা জিয়া দেশের জনগণের হৃদয়ের স্পন্দন হয়ে থাকবেন – আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি দল মত নির্বিশেষে আপোষহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। বেগম জিয়া দেশের জনগণের হৃদয়ের স্পন্দন হয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।
রোববার  বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের  পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়ে গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ আমরা সবাই প্রিয় এই নেত্রীর জন্য দোয়া করি আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
দোয়া মাহফিলে বিএনপি নেতা মাসুম রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া , মো. মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, মো. রফিকুল ইসলাম, হান্নান বেপারী, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান।
অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা ও পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD