নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
সবাই মিলে একটি সুন্দর মোগরাপাড়া ইউনিয়ন গড়ে তুলি। যেখানে থাকবে না ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ। সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অটুট বন্ধনে গড়ে উঠুক শান্তিপূর্ণ ও মানবিক সমাজ।
মঙ্গলবার রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের আশ্রাবদী, কাবিলগঞ্জ ঋষিপাড়া, মাঝিপাড়া এলাকায় পুজা মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন এ আহবান জানান।
তিনি বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য সবাইকে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। ধর্ম, বর্ণ ও মতের ভিন্নতা ভুলে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং সুখে-দুঃখে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, গ্রামের প্রতিটি পাড়া-মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকল্প নেই। সবাই মিলেমিশে বসবাস করলে সমাজে বিরোধ ও বিভেদ কমবে এবং একটি সুন্দর, নিরাপদ ও মানবিক পরিবেশ গড়ে উঠবে।
হাজী মো. আশরাফ উদ্দিনের প্রত্যাশা, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মোগরাপাড়া ইউনিয়নের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ইউনিয়ন গড়ে তুলবেন।
তিনি তার সমর্থক,নেতা কর্মী ও এলাকাবাসীদের নিয়ে পূজামণ্ডপে সার্বিক খোঁজ খবর নিয়ে হিন্দু ধর্মাবলম্বী লোকজনদের সাথে কুশল বিনিময় করেন এবং আর্থিক সহায়তা করেন।