শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেছেন, জনপ্রিয়তায় ঈশ্বার্ণিত হয়ে একটি মহল মাঠ পর্যায়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অন্য একটি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সড়ে যাচ্ছি বলে নির্বাচনী মাঠে গুজব ছাড়াচ্ছেন।
রোববার বিকেলে সোনারগাঁও পৌরসভার উদ্ভবগঞ্জ এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও থানা কমিটির আয়োজনে নির্বাচনী গণমিছিল ‘মার্চ ফর শরিয়াহ ইন সোনারগাঁও’ পূর্ববর্তী এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সোনারগাঁও থানার সভাপতি নূরুল আমিন খান, সোনারগাঁও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ ফারুক আহমেদ মুন্সী, সোনারগাঁও থানা কমিটির সাবেক সভাপতি সানাউল্লাহ নুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তিনি বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে অন্য কোনো প্রতীকের প্রার্থীর সাথে আঁতাত করেছি বা সরে দাঁড়িয়েছি। আমি স্পষ্টভাবে জানাতে চাই এ ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি কারো সাথে মিশে যাইনি, আমি হাতপাখা প্রতীক নিয়ে আপনাদের সেবায় শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে লড়াইয়ে আছি ও থাববো।
তিনি আরও বলেন, “জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে হাতপাখার পক্ষে অবস্থান নিয়েছে, তখনই প্রতিপক্ষ এ ধরণের সস্তা অপপ্রচার চালিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। সোনারগাঁওয়ের সচেতন ভোটারদের প্রতি আহ্বান জানাই, আপনারা কোনো গুজবে কান দেবেন না। আমাদের ঐক্যবদ্ধ শক্তিই নির্বাচনে এ ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবে। সোনারগাঁওয়ের মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে হাতপাখা কখনোই পিছু হটবে না। আশা করি আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে আপনারা এ অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেবেন।
আপনার মতামত দিন