রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে শতাধিক কর্মহীন পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শতাধিক কর্মহীন পরিবারের মধ্যে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর হাই স্কুল মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের  উদ্যোগে  ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি নেতা অলিউল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক  নূরে ইয়াসিন নোবেল ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শরিফুল হোসেন শিশির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা রইছ উদ্দিন, শাহাদাত হোসেন, আমির হোসেন প্রমুখ।
আলোচনা শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় মোনাজাত  পরিচালনা করেন মূফতী তাহের আল কাদরী।
পরে উপস্থিত সকলের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD