বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত

সোনারগাঁওয়ে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ করলেন দলীয় নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় বুধবার সকালে মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চারপাশ থেকে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

সোনারগাঁও উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় এ কার্যক্রম শুরু করেন।

অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, শামীম আহামেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবুল হোসেন বিজয়, উপজেলা যুবদল নেতা রাকিব হাসান,  আরিফ হোসেন বাবু, জুয়েল রানা, বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক কামরুজ্জামান রানা, ক্রীড়া ব্যক্তিত্ব ও সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মাহমুদ সানি, বিডি ক্লিন সোনারগাঁওয়ের সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ।

স্থানীয় ফল ব্যবসায়ী নুরুজ্জামান বলেন, এমন উদ্যোগে এলাকাবাসীর মাঝে সৃষ্টি হয়েছে নতুন আশা। উন্নয়ন ও সচেতনতার বার্তা নিয়ে এগিয়ে যাবেন এই প্রত্যাশা করছি।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী প্রচার সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশনা দেন সাংসদ আজহারুল ইসলাম মান্নান। সোনারগাঁও উপজেলার বিডি ক্লিনের সহযোগিতায় দলীয় নেতৃবৃন্দ ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD