বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মুসলিম সম্প্রদায়ের বড় আনন্দ উৎসব হলো ঈদ।ঈদ হল ইসলামের একটি বিশেষ উৎসব, যা সারা বিশ্বে মুসলমানরা বিভিন্নভাবে উদযাপন করে। বছরে দুইটি ঈদ আছে, একটি হচ্ছে ঈদুল ফিতর, আর আরেকটি হচ্ছে ঈদুল আযহা। ঈদুল ফিতর হচ্ছে রোজা পালন শেষ করার পরের দিন, যা মুসলমানদের জন্য আনন্দ ও উদযাপনের সময়। আর ঈদুল আযহা কোরবানি উৎসব, যা হজের সাথে সম্পর্কিত। মুসলমানরা এই দিনে পশু কোরবানি দিয়ে আল্লাহর প্রতি তাঁদের আনুগত্য প্রকাশ করে।
এই দুইটি দিন শুধু মাত্র উৎসবই নয়, বরং এটি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, এবং সামাজিক সম্প্রীতির বার্তা ও বহন করে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনারগাঁওবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও পরিচালক এবং এম আর গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বজলুর রহমান।
তিনি এক বার্তায় বলেন, ঈদুল আযহা ত্যাগ ও মানবতার উৎসব। আসুন, আনন্দ ভাগাভাগির মাধ্যমে সমাজে ভালোবাসা ও সহানুভূতি ছড়িয়ে দিই। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করি।
তিনি সোনারগাঁওবাসীর শান্তি, সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেন। ঈদ মোবারক।।
আপনার মতামত দিন