বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চলা ৪ চুনা ও ১ ঢালাই কারখানায় অভিযান সোনারগাঁওয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে আবারও মাদক ব্যবসা ছাড়লেন আরেক মাদক ব্যবসায়ী পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়ালিউর রহমান আপেল সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি টাংগুয়ার হাওরে কবি শাহেদ কায়েসের ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম

সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশ হিসাব নাম্বার থেকে টাকা ৪০ হাজার ৯শ’ টাকা লুট করার অভিযোগ উঠেছে।
সোমবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকার দ্বীন ইসলামের বিকাশ হিসাব নাম্বার থেকে এ টাকা লুট করা হয়।
এ ঘটনায়  ব্যবসায়ী দ্বীন ইসলাম বাদী হয়ে  মঙ্গলবার সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী দ্বীন ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় গত সোমবার তার ব্যবসায়িক কর্মস্থল জৈনপুর এলাকায় বিকাশ এজেন্ট ব্যবসা পরিচালনা করে। এসময় বিকেলে সাড়ে ৫টার দিকে তার বিকাশ এজেন্ট ব্যাংকিংয়ের হিসাব নাম্বার (০১৭১৮-৫৩৬৫০৯) এর পিনকোড হ্যাক করে তার অজান্তে ৩৭ হাজার ৯০০ টাকা অজ্ঞাত ব্যক্তির বিকাশ হিসাব নাম্বারে (০১৮৬৫-৭৯২১৭৩) সেন্ডমানি করে নিয়ে যায়। একই সময়ে তার বিকাশ হিসাব নাম্বার (০১৭১৮-৫৩৬৫০৯) হতে সিটি ব্যাংকের মাধ্যমে তিন হাজার টাকা লোন নিয়ে অজ্ঞাত ব্যক্তির বিকাশ হিসাব নাম্বারে (০১৮৬৫-৭৯২১৭৩) সেন্ডমানি করে নিয়ে যায়।
এব্যাপারে সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার জানান, একটি অভিযোগ নেওয়া হয়েছে| তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD