নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
অল্প সময়ে, স্বল্প খরচে বিচার পেতে চলো যাই গ্রাম্য আদালতে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্রাম্য আদালত সম্পর্কে সকলকে সচেতন করার লক্ষ্যে তয় পর্যায়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদে এ গ্রাম্য আদালত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মাসুদ ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা গ্রাম্য আদালত সমন্বয়কারী মনিরুল ইসলাম মনির হোসেন, আবুল হোসেন মেম্বার, মোহাম্মদ আলমগীর হোসেন মেম্বার, মোঃ নজরুল মেম্বার, সংরক্ষিত মহিলা আসনের মেম্বার আসিয়া বেগম, উর্মি আক্তার এবং নার্গিস আক্তার। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গ্রাম্য আদালত ক্যাম্পেইনে এলাকারবাসি যাহাতে অল্প সময়ের মধ্যে ইউনিয়ন পরিষদে বিজ্ঞ চেয়ারম্যান ও মেম্বারগণের মাধ্যমে গ্রামের বিচারকার্য সম্পন্ন করা যায়, সে বিষয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এলাকায় সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সকলের উপস্থিতিতে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে সাধারণ জনগণকে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকা থেকে আগত ১২০ জন নারী-পুরুষ সেমিনারে অংশগ্রহণ করেন।
আপনার মতামত দিন