বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সোনারগাঁওয়ে আল মদিনা শপিংমলে আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা ফেরি ঘাট এলাকায়  বুধবার দুপুরে এ ঘটনা ঘটে ।
নিহত দুই শিক্ষার্থীর নাম মেরাজ (১৫) ও কায়েস ভুইয়া (১৩)।  তারা রাজধানীর শনি আখড়া বর্নমালা স্কুলের ছাত্র । তারা ৭ জন স্কুল ফাকি দিয়ে দুপুরে সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে নামে। এসময় ২ জন নিখোঁজ হয়
নিখোঁজের ৪ ঘন্টা পর বুধবার বিকেলে মরদেহ  উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ হওয়া মেরাজ দশম শ্রেনীর ছাত্র  ও
কায়েস ভুইয়া একে স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্র।  নিহত মেরাজ হোসেন রাজধানীর কদমতলী থানার শনিআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে ও কায়েস ভুইয়া রাজধানীর ধনিয়া এলাকার ফারুক ভুইয়ার ছেলে।
শিক্ষার্থীরা জানান,  বুধবার দুপুর ২টায় রাজধানীর একে স্কুল অ্যান্ড কলেজের ৩ জন ও বর্নমালা স্কুলের ৪ জন শিক্ষার্থী ক্লাস ফাকিঁ দিয়ে বন্ধুরা একত্রিত হয়ে সোনারগাঁওয়ে মেঘনা ফেরি ঘাট এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে।  প্রথমে দুজন পানিতে তলিয়ে যায় পরে তাদের উদ্ধার করে মেরাজ ও কায়েস পানিতে নামলে তারাঁ দুজন নদীর পানির স্রোতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযান চালায়। পরে নিখোঁজের ৪ ঘন্টা পর প্রথমে মেরাজ হোসেন ও পরে কায়েস ভুইয়ার মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনরা জানান, স্কুল ফাকিঁ দিয়ে আমাদেরকে না জানিয়ে মেঘনা নদীতে তারা ঘুরতে এসেছিল। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসার পর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেওয়া হলে তারা এসে মেঘনা নদী দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। শিক্ষার্থীরা কেউ সাতার যানে না ।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২ এর উপ-পরিচালক মো: ওসমান গনি বলেন, খবর পেয়ে আমরা দুই শিক্ষার্থীর উদ্ধার অভিযান শুরু করি। পরে নিখোঁজের ৪ ঘন্টা পর দুই শিক্ষার্থীর মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দু:খজনক। ফায়ার সার্ভিসের ডুবুরী দল লাশ উদ্ধার করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD