সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস রাজনৈতিক সচিব হলেন খাইরুল ইসলাম সজিব পিরোজপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজালাল মিয়া গণসংযোগ সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সোনারগাঁওয়ে টিসিবি পন্যের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, যাচাই বাছাইয়ে নয় ছয় স্কুল ছাত্রীকে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল :  পুলিশ সেই কিশোরকে সমাজসেবার তত্ত্বাবধানে পরিবারের জিম্মায় দিল 

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় জেলার বিভিন্ন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার রোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখতে নিয়মিত নজরদারি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় অংশ নেন।

সভায় জেলার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD