শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও! আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা

সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামাল (চুনা পাথর) সরবরাহের সময় ১০ টনের একটি ট্রাক আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকা থেকে এই ট্রাকটি আটক করা হয়। পরে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে তা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার সোনারগাঁওয়ে মেঘনা শিল্পনগরী এলাকাসহ বিভিন্ন এলাকায় কোনো ধরনের বৈধ কাগজপত্র ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই অবৈধ চুনা ফ্যাক্টরি পরিচালিত হয়ে আসছে। এর ফলে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
বুধবার দুপুরে মেঘনাঘাট এলাকায় একটি ফ্যাক্টরির জন্য ১০ টন চুনা পাথর নিয়ে একটি ট্রাক আসার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তা আটকে দেন। পরে খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
​ স্থানীয় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁওয়ে কোনো ধরনের অবৈধ কারখানা বা পরিবেশ বিনষ্টকারী কার্যক্রম চালাতে দেওয়া হবে না। এলাকাবাসী সচেতন হয়ে অবৈধ ফ্যাক্টরির কাঁচামাল বোঝাই ট্রাক আটক করে অত্যন্ত সঠিক কাজ করেছে। আমি খবর পেয়েই বিষয়টি প্রশাসনকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি এবং জব্দকৃত ট্রাকটি প্রশাসনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, অবৈধ কারখানার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
​তিতাস গ্যাস মেঘনাঘাট কার্যালয়ের ম্যানেজার সুরজিত সাহা বলেন, আমাদের মেঘনাঘাট এলাকায় গ্যাসের লাইন বা শিল্পপ্রতিষ্ঠানের সংযোগের বিষয়টি নিয়মের মধ্যে থেকে তদারকি করা হয়। অবৈধ কোনো ফ্যাক্টরি যদি আমাদের গ্যাস সংযোগ বা অন্য কোনো সুবিধা নিয়ে থাকে কিংবা পরিবেশের ক্ষতি করে, তবে তার বিরুদ্ধে দপ্ততরিক ও আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আজকের এই পাথর আটকের বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
​সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক জানান, এলাকাবাসী একটি পাথরবোঝাই ট্রাক আটক করেছে বলে আমরা খবর পেয়েছি। স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের নির্দেশ ও হস্তক্ষেপে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD