শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সোনারগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ঈদগাহ ও কবরস্থানের জমি বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের নতুন সাতভাই পাড়া গ্রামের বাসিন্দা, ভূমিদস্যু ও বিএনপি নেতা সফিউদ্দিন মেম্বারের প্রতারণার স্বীকার ওই এলাকার সাধারণ জনগণ ও জমির মালিকগণ।
সরেজমিনে গিয়ে জানা যায়, ওই এলাকার মানুষ সফিউদ্দিন মেম্বারের উপর খুবই ক্ষিপ্ত। ঈদগাহ ও কবরস্থানের জমিসহ এলাকার সাধারণ মানুষের জমি ভূয়া দলিল করে বিক্রি করে রাতারাতি কোটিপতি বনে গেছেন সফিউদ্দিন মেম্বার। শুধু তাই নয় ওই এলাকায় জমির অংশ কিনে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে দিয়ে বিপাকে ফেলছে বসবাসরত মানুষদের। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে জমির মালিকদের জমি কিনার আশ্বাসে বায়না দলিল করে কোম্পানির কাছে বিক্রি করে দেয়ার পর জমির মালিকদের কোন টাকা না দিয়ে উল্টো মামলা-হামলা ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
 সাতভাই পাড়া গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, আমার বাবার মৃত্যুর তিনদিন আগে আমাদের জমিটা মিথ্যে আশ্বাস দিয়ে দলিল করে নিয়ে যায়,  জমি ফেরত দেয়াতো দুরের কথা আমাদের একটা টাকাও দেয়নি! উল্টো হুমকি ধামকি দিচ্ছে।
ওই এলাকার ৭৫ বছর বয়সী সামসুল হক ভারাক্রান্ত মনে বলেন, সফি উদ্দিন মেম্বার মুখে বলে এক আর করে আরেক! বায়না সূত্রে আমাদের যায়গা নিয়ে গিয়ে পরে আর কোন টাকা পয়সা দেয়নি, এই এলাকার শতাধিক জমি মালিকদের সাথে প্রতারণা করেছে।
এব্যপারে সফিউদ্দিন মেম্বারের সাথে কথা বললে তিনি গণমাধ্যমকে জানান, যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে সাহস থাকলে তাদেরকে আমার সামনে এসে কথা বলতে বলেন? তিনি সকল অভিযোগ অস্বীকার করেন এবং মানুষের অভিযোগে তার কিছুই আসে যায়না বলেও জানান।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD