নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জ শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান
আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা প্রদান করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে অভিভাবকদের একটি গ্রুপ তাদের মনোনয়ন ফরম জমা দিতে গেলে এ বাধা দেয় বিএনপি নেতা মজিবুর। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নির্দেশে বিএনপি নেতা মজিবুর মনোনয়ন ফরম জমা দিতে বাধা প্রদান করে বলে অভিযোগ অভিভাবকদের। পরে স্বেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জ মহানগরের প্রথম যুগ্ম আহ্বায়ক শাহাবুল্লাহ রোমান এর সহযোগিতায়
অভিভাবকরা তাদের মনোনয়ন ফরম জমা দেন।
অভিভাবকরা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী
বিদ্যালয়ের অভিভাবক নির্বাচনে গত ৬ ই জুন মনোনয়ন ফরম বিতরন করা হয়। সেই নিয়ম অনুযায়ী অভিভাবকদের একটি গ্রুপ আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক এর কাছ থেকে
মনোনয়ন ফরম সংগ্রহ করে। নিয়ম অনুযায়ী মনোনয়ন ফরম ৯ জুন মঙ্গলবার জমা দেওয়ার দিন। অভিভাবক বৃন্দ মনোনয়ন ফরম জমা দিতে গেলে গিয়ে দেখে বিএনপি নেতা মজিবুর লোকজন নিয়ে স্কুলে বসা ।
মজিবর আবার চেম্বার কমার্সের সদস্য।
মজিবুর অভিভাবকদের বলে মনোনয়ন জমা দেওয়া যাবে না, অভিভাবকরা বলে কেনো, তখন মজিবর বলে টিপুর নির্দেশ। তখন টিপু মোবাইলে ফোন করে মনোনয়ন জমা না দেওয়ার জন্য হুমকি প্রদর্শন করে। এমন অবস্থায় অভিভাবকদের মনোনয়ন জমা দেওয়ার জন্য সরাসরি এসে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগরের প্রথম যুগ্ম আহ্বায়ক শাহাবুল্লাহ রোমান। তিনি নারায়ণগঞ্জ শহরের প্রয়াত বিএনপি নেতা মমিনউল্লাহ ডেভিড এর ছোট ভাই। শাহাবুল্লাহ রোমানের সহযোগিতায় স্কুলের মনোনয়ন জমা প্রদান করেন অভিভাবক বৃন্দ।
অভিভাবকদের প্রশ্ন , এই টিপু বিএনপির নাম ব্যবহার করে আর কতদিন সাধারণ জনগনকে এভাবে জিম্মি করে রাখবে। এ ব্যাপারে অভিভাবকবৃন্দ বলেছে আমরা নির্বাচন চাই যা বাধাগ্রস্ত করতে এবং এক তরফা ভোট বিহীন নির্বাচন করতে টিপু মরিয়া হয়ে উঠছে । আমরা এর পরিত্রাণ চাই।
আপনার মতামত দিন