বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

আমার নেতার সুস্থতার দোয়া চাই, এই দেশ আবার উঠে দাঁড়াক- আজহারুল ইসলাম মান্নান 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান আয়োজন করলেন এক ব্যতিক্রমী মানবিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরীর ঝাউচর দারুল উলুম মাদ্রাসায় সকাল থেকে দুপুর পর্যন্ত সোনারগাঁয়ের বিভিন্ন মাদ্রাসার কয়েক হাজার এতিম শিক্ষার্থীদের দিয়ে কোরআন তেলাওয়াত, দোয়া, খাবার পরিবেশন, কবরস্থান জিয়ারত ও চকলেট বিতরণের মাধ্যমে দিনটি পরিণত হয় গভীর আবেগ ও ধর্মীয় শ্রদ্ধার এক অনন্য অভিজ্ঞতায়।
সকালে সোনারগাঁওয়ের শতাধিক মাদ্রাসা থেকে কয়েক হাজার এতিম শিক্ষার্থী একত্র হয়ে কোরআন তেলাওয়াত শুরু করলে পুরো পরিবেশ জুড়ে পবিত্র সুরের আবহ ছড়িয়ে পড়ে। কেউ কেউ আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন এই দৃশ্য দেখে। তেলাওয়াত শেষে আজহারুল ইসলাম মান্নান নিজ হাতে সব শিক্ষার্থীর মাঝে খাবার পরিবেশন করেন। এমন একটি দৃশ্যে উপস্থিত অনেকেই বিস্মিত হন—একজন জাতীয় পর্যায়ের নেতার হাতে নিজেদের প্লেটে খাবার পাওয়া এতিম শিশুদের কাউকে হাসিয়েছে, কাউকে করেছে আবেগাপ্লুত।
দোয়া শেষে আজহারুল ইসলাম মান্নান এতিম শিক্ষার্থীদের সাথে নিয়ে স্থানীয় কবরস্থানে যান। সেখানে দেশের প্রয়াত ব্যক্তিবর্গসহ সকল মৃতের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। হাজারো শিক্ষার্থীর ‘আমিন’ ধ্বনিতে কবরস্থানের পাথর-গাছ পর্যন্ত যেন স্পন্দিত হয়ে ওঠে।
জিয়ারত শেষে মান্নান শিক্ষার্থীদের হাতে নিজ হাতে চকলেট ও উপহার তুলে দেন। শিশুদের উচ্ছ্বাস, হাসিমাখা মুখ অনুষ্ঠানটিকে আরও প্রানবন্ত করে তোলে। মান্নান বলেন, “ওদের মুখের হাসিই আমার নেতা তারেক রহমানের জন্মদিনের সবচেয়ে বড় সম্পদ।”
অনুষ্ঠানের এক পর্যায়ে বক্তব্য দিতে গিয়ে আজহারুল ইসলাম মান্নান আবেগ ধরে রাখতে পারেননি।  তিনি বলেন, “চেয়ারম্যান তারেক রহমান আমাদের আশা, আমাদের অনুপ্রেরণা। তাঁর জন্মবার্ষিকীতে আমি তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি সুস্থ থাকলে দেশে গণতন্ত্র টিকে থাকবে, মানুষ তাদের অধিকার ফিরে পাবে। চেয়াপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি জাতির মা। তাঁর সুস্থতা কামনা করছি। আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন—আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার নেতৃত্ব দিতে পারেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে সফল করতে পারেন।”
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD