শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

আ’লীগ থেকে পদত্যাগ ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।

সোমবার দুপুরে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় একটি রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষনা দেন। তিনি সোনারগাঁওয়ে সাবেক (এমসিএ, এমপি) বীরমুক্তিযোদ্ধা মরহুম সাজেদ আলী মিয়ার বড় ছেলে। তার ভাই সাবেক সংসদ সদস্য মোবারক হোসেন ।

যদিও তিনি সংবাদ সম্মেলনে দাবি করেন, স্বাস্থ্যগত কারনে তিনি দলীয় আহবায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। দলীয় পদ থেকে পদত্যাগ করলেও তিনি বঙ্গবন্ধুর আর্দশের রাজনীতি একনিষ্ট কর্মী হিসেবে সারাজীবন আওয়ামীলীগের রাজনীতির পতাকা তলে অবিচল কাজ করে যাবেন বলে জানান।

আরিফ মাসুদ বাবু বলেন, বিগত জোট সরকারের শাসন আমলে আমার উপর দিয়ে পুলিশি নির্যাতন, হামলা মামলায় জর্জড়িত হয়েছি। দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার নেতৃত্বে বিএনপির দু:শাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অববোধ আন্দোলনে সক্রিয় ছিলাম। দলের যে কোন দু:সময়ে আবার রাজপথে আন্দোলনে সক্রিয় থাকবো বলে অঙ্গিকার করেন।

এদিকে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করার ঘোষনার প্রায় ৪ ঘন্টা পর সোমবার বিকেলে মোগরাপাড়া বাজারে ওই ইউনিয়নের সর্বস্তরের জনগনকে নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করেন। এতে তিনি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকবেন বলে স্পষ্ট হয়ে উঠে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD