রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে বস্তায় ভর্তি অবস্থায় অটো চালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নিখোঁজ অটো রিকসা চালকের মরদেহ সোনারগাঁও থেকে উদ্ধার হয়েছে। সোমবার সকালে সোনারগাঁওয়ে সাদিপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ের সংযোগ বেইলর রাস্তার পাশ থেকে বস্তায় ভর্তি অবস্থায় মো. মোস্তফা নামে এ অটো চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোস্তফা ফেনী জেলার দাগনভূঁইয়া থানার নয়নপুর গ্রামের কোরবান আলীর ছেলে। সে সিদ্ধিরগঞ্জের মাইজপাড়া এলাকায় বসবাস করে।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকার এশিয়ান হাইওয়ের সংযোগ রাস্তার পাশে বস্তা ভর্তি একটি লাশটি দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসীর খবর পেয়ে তার (ওসি তদন্ত আহসান উল্লাহ) এর নেতৃত্বে পুলিশ প্রথমে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহত মো. মোস্তফার লাশের পরিচয় সনাক্ত করার পর নিহতের পরিবারকে খবর দেয় পুলিশ। নিহত মোস্তফা সিদ্ধিরগঞ্জের বসবাস করে অটো চালায়। গত ৯ ফেব্রæয়ারি থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিখোঁজের দিনই সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে অটো চালকের পরিবার।

পুলিশের ধারণা দুর্বৃত্তরা অটো রিকসা ছিনতাইয়ের উদ্দ্যেশেই মোস্তফাকে হত্যা করে লাশটি বস্তায় ভর্তি করে বেইলর রাস্তার পাশে ডোবায় ফেলে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ওসি আরো জানান, এ হত্যাকান্ড জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD