বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

আড়াইহাজার থানা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার :
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা প্রেস ক্লাব এর  ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১ অক্টোবর) এ নতুন নির্বাচিত কমিটি গঠন করা হয়। কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি করা হয় দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা মোহাম্মদ মাসুম বিল্লাহকে ও সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মজিবুর রহমানকে।
নব নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলো সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান কবির (দৈনিক বংলাদেশ টুডে), সহ সভাপতি মোঃ আল আমিন ( দৈনিক ইনকিলাব), যুগ্ন সাধারণ সম্পাদক বাদল আহম্মেদ ( দৈনিক বাংলাদেশের খবর), যুগ্ন সাধারণ সম্পাদক শাহাজাহান সিরাজ (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান (দৈনিক দেশ), কোষাধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব (দৈনিক জনতা), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সোলায়মান হাসান (দৈনিক বাংলাদেশ বুলেটিন), দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহিদুল হক (সাপ্তাহিক আমাদের আড়াইহাজার), প্রচার সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম (সাপ্তাহিক আমাদের আড়াইহাজার) ও কার্যকরী সদস্য রশিদ আহম্মেদ হাজারী (দৈনিক নয়াদিগন্ত), মোস্তফা কামাল (বিজয় টিভি), মনিরুজ্জামান সরকার (দৈনিক দেশের আলো), মোহাম্মদ জাকির হোসেন (দৈনিক ভোরের দর্পন)। নির্বাচনে সমকালের সফুর উদ্দীন প্রভাত ও যায়যায় দিনের রফিকুল ইসলাম রানাসহ ১০ জন বিশিষ্ট সাংবাদিককে উপদেষ্টা মনোনীত করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা প্রেসক্লাবের আহবায়ক শাহজাহান কবির । পরিচালনা করেন সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথি ছিলেন সরকারী সফর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর গিয়াস উদ্দীন আহমেদ। উদ্ধোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা। বিশেষ অতিথি ছিলেন, আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান ফারুকী, এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বেলাল হোসাইন, যুগান্তরের সিনিয়র রিপোর্টার রাজু আহমেদসহ দেশ বরেণ্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD