বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

কাঁচপুরে ডায়াগনিষ্টিক সেন্টার হামলা ভাংচুর, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে এ্যাপোলো নামের একটি ডায়াগনিষ্টিক সেন্টারে হামলার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা ভাংচুর ও লুটপাট চালায়। এতে ডায়াগনিষ্টিক সেন্টারের মালিক ও তার স্ত্রী ও দারোয়ান আহত হয়। শনিবার দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ময়না আক্তার বাদি হয়ে রোববার বিকেলে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত হেদায়েত উল্লাহ মুন্সির ছেলে সেলিমের সাথে সাদিপুর ইউনিয়নের নয়াপুর গ্রামের মো. কুদরত আলীর ছেলে ও এ্যাপোলো ডায়াগনিষ্টিক সেন্টারের মালিক মাসুম বিল্লাহের সঙ্গে টাকা পয়সা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছে। এ দ্বন্দের জের ধরে শনিবার দিবাগত রাত ১টার দিকে সেলিমের নেতৃত্বে শান্ত, মামুনসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দারোয়ানকে মারধর করে ওই ডায়াগনিষ্টিক সেন্টারে গিয়ে হামলা করে। এসময় একটি আলট্রা সনোগ্রাফি, একটি সিআর এক্স-রে মেশিনসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি সাধন করে। এতে বাধা দেওয়ায় ডায়াগনিষ্টিক সেন্টারের মালিক মাসুম বিল্লাহ ও তার স্ত্রী ময়না আক্তারকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত মাসুম বিল্লাহ জানান, আমি সেলিমের কাছ থেকে টাকা নির্দিষ্ট সুদের বিনিময়ে টাকা ঋণ নিয়েছি। আমি টাকা আস্তে আস্তে পরিশোধ করেছি। করোনা পরিস্থিতিতে ব্যবসা মন্দ থাকায় আমি ঋণগ্রস্থ হয়ে পড়ি। আমি তাদের কাছে সময় চাইতেই আমার হাসপাতালে এসে হামলা করে।

অভিযুক্ত সেলিম জানান, আমার কাছ থেকে সে ৩ লাখ টাকা নিয়ে টাকার ফেরত দিচ্ছে না। আমি হাসপাতালে গিয়ে টাকা ফেরত চাইলে কথাকাটাকাটি হয়।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, হামলার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD