রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁওয়ে সাধন হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড ও একজনের যাবজ্জীবন

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচিত সাধন মিয়া হত্যা মামলায় দুই জনের মৃত্যুদন্ড ও এক জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। পাশাপাশি যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদন্ড ও মৃত্যুদন্ডপ্রাপ্ত দুইজনকে এক লাখ টাকা করে জরিমানা করে। অনাদায়ে তাদের আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় প্রদান করে। তবে রায় প্রদানের সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন না। এবিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার পূর্ব কান্দারগাঁও গ্রামের মো. আব্দুর রহমান সরকারের ছেলে মো. শামীম সরকার (৪৫) ও আব্দুল মান্নানের ছেলে মো. আল আমিন (৩৭)। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত হলেন একই গ্রামের জজ মিয়ার ছেলে রাসেল (৩৫)

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ২০১৪ সালের ১৭জুন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার দায়ের করা মামলায় দুই জনের মৃত্যুদন্ড ও এক জনের যাবজ্জীবন রায় দিয়েছেন আদালত। এ মামলাটি বেশ চাঞ্চল্যকর। রায় প্রদানের সময় আসামীরা অনুপস্থিত ছিল।
মামলার বরাত দিয়ে তিনি আরো জানান, সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের ফয়জুল হকের ছেলে সাধনকে ২০১৪ সালের ১৬ জুন রাতে ভুড়ভুড়িয়া এলাকায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের দিন নিহত সাধনের মা জয়তুন নেছা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।
তিনি আরো বলেন, এ মামলায় নিহত সাধনের দুই বন্ধু শামীম ও আল আমিনকে গ্রেপ্তার করা হলে তাদের স্বীকারোক্তিতে এ হত্যাকান্ডে ৪ জনের নাম উঠে আসে। অন্যরা হলো রাসেল ও মোহাম্মদ আলী। পরবর্তীতে আসামি মোহাম্মদ আলীকে ২০১৮ সালের ৪ জানুয়ারী সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। বর্তমানে এ মামলায় তিনজন আসামি ছিল। এ মামলায় বিচার কার্যক্রম শেষে ১৯ জন স্বাক্ষীর সাক্ষ প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেছেন।

সাধন হত্যা মামলার বাদি মা জয়তুন নেছা বলেন, দীর্ঘ সময় পর হলেও এ রায়ে তিনি ও তার পরিবার সন্তুষ্ট। দ্রæত রায় বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টকে অনুরোধ জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD