বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

কাঁচপুরে বিএনপির আলোচনা সভা ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কাঁচপুরে সোনাপুর কবরস্থান এলাকায় এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোমেন খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন, সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সালাউদ্দিন সালু, কাঁচপুর ইউনিয়ন বিএনপি সহ- সম্পাদক ইকবাল হোসেন প্রধান।

এসময় সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি, মনিরুজ্জামান, তাইজুল ইসলাম সরকার, মজিদ খান, পীর মোহাম্মদ পিরু, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজ্বী মোমেন খান, জয়নাল মেম্বার, সাফিরউদ্দিন মজনু, মোঃ আতাউর রহমান, এডভোকেট সাদ্দাম হোসেন, জিয়াউল ইসলাম চয়ন, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান, আবুদুর রহমান সরকার সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন , সোনারগাঁ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেন, নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, সোনারগাঁ উপজেলা বিএনপি’র কোষাধক্ষ্য মোস্তাফিজুর রহমান, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আশরাফ ভূঁইয়া, কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি নজরুল ইসলাম, মজিবুর রহমান, আবুল মেম্বার, করিম কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবদীন, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোরশেদ , সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক দল নেতা রুবেল হোসেন, ডালিম শিকাদার, জামাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রিফাত, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমানসহ কাচপুর ইউনিয়ন ৯ টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন৷ আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD