শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

কাঁচপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। গ্রেফতারকৃত যুবকের নাম মো. শিমুল (২০)। গত সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত শিমুল পাবনা জেলার ঈশ্বরদী এলাকার মো. শরীফের ছেলে এবং কাঁচপুর পাঠাত্তা এলাকার শাহাবুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। মঙ্গলবার পুলিশ গ্রেফতারকৃত শিমুলকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে। সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল বারী বিষয়টি নিশ্চিত করেন।

শিশুটির প্রতিবেশীদের সূত্রে জানা যায়, শিমুল ও শিশুটির পরিবার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা এলাকার শাহাবুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। শিমুল পাঠাত্তা এলাকায় একটি রিকশা গ্যারেজে কাজ করেন। গত সোমবার কাজে যাওয়া সময় সু কৌশলে শিশুটিকে বাথরুমে নিয়ে ধর্ষণ করেন। পরে এলাকাবাসী শিমুলকে রাত সাড়ে ৯ টার দিকে আটক করে গণধোলাই দিলে শিমুল ধর্ষণের কথা শিকার করে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শিমুল এলাকাবাসীর কাছে বলছেন, বাথরুমে নিয়ে গিয়ে আজই প্রথম এই কাজ করেছি। আর জীবনে এমন কাজ করব না। আমাকে মাফ করে দেন।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করা হয়। অভিযুক্ত শিমুলকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD